কক্সবাজারের সৈকতের আন্তর্জাতিক সাফল্য Payoneer-এ বছরে ৭০ হাজার ডলারের চাকরি

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম সৈকত আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ও রিমোট জব সেক্টরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বখ্যাত আমেরিকান ফিনটেক প্রতিষ্ঠান -এ গুরুত্বপূর্ণ পদে বার্ষিক ৭০ হাজার মার্কিন ডলার (প্রায় ৮৬ লাখ টাকা) বেতনে নিয়োগ পেয়েছেন তিনি।

গত ছয় বছর ধরে আন্তর্জাতিক রিমোট জব ইন্ডাস্ট্রিতে কাজ করে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন সৈকত। পেওনিয়ারে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান -এ কর্মরত ছিলেন। সেখানে মাত্র এক বছরে ৩ মিলিয়ন ডলারের সোলার প্যানেল বিক্রির রেকর্ড গড়ে প্রশংসা অর্জন করেন।

শুধু চাকরিতে নয়, উদ্যোক্তা হিসেবেও সফল সৈকত। তার প্রতিষ্ঠিত মার্কেটিং এজেন্সি  বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা প্রদান করছে।

নিজের প্রতিক্রিয়ায় সৈকত বলেন, কঠোর পরিশ্রম ও লক্ষ্যভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে গ্লোবাল মার্কেটে সফলতা অর্জন সম্ভব। তার এই অর্জন দেশের তরুণ ফ্রিল্যান্সারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !