উখিয়াকক্স নিউজ ডেস্ক ::
আজ ১ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে । শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মঘণ্টা নির্ধারণের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে এই দিনটি পালন করা হয়।
১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের পর থেকে এই দিবসটি বিশ্বব্যাপী গুরুত্ব পায়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে দিনটিকে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে। বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি, আলোচনা সভা এবং কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছে।
শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবিই এ দিবসের মূল বার্তা।

