জালিয়াপালং ইউনিয়ন এনসিপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

Ukhiyacox News
By -


 

বিশেষ প্রতিবেদক ::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উখিয়া উপজেলার অন্তর্গত জালিয়াপালং ইউনিয়নের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। উখিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আকতার হোসাইন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের অনুমোদনক্রমে নবগঠিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মোহাম্মদ আলমকে আহ্বায়ক, ছুরুত আলমকে সদস্য সচিব এবং মোহাম্মদ আলমগীরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন এ কমিটির মাধ্যমে জালিয়াপালং ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা এবং উন্নয়ন ও গণমুখী রাজনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

উখিয়া উপজেলা এনসিপি নেতারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে এবং তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে শক্তিশালী করতে এ ধরনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন কমিটির সদস্যদের দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বানও জানানো হয়েছে।

এদিকে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, জালিয়াপালং ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমকে আরও বেগবান করতে এবং জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বার্তা প্রেরক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), উখিয়া উপজেলা শাখা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !