পাহাড়ের মাটি দিয়ে রাস্তা নির্মাণ! রত্নাপালংয়ে এলজিডি প্রকল্পে অনিয়মের অভিযোগ

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ::

উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্দার পাড়া এলাকায় এলজিডির রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার কাজে বালির পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহার করা হচ্ছে এবং সলিংয়ে নিম্নমানের ইট বসানো হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মেম্বারের কাছে অভিযোগ করা হলে তিনি দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এছাড়াও কাজে রোহিঙ্গা শ্রমিক নিয়োগের বিষয়েও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রকল্পের কাজ তদারকি করে সঠিক নিয়ম অনুযায়ী বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !