উখিয়ায় সিপিপি’র পুনর্গঠন কার্যক্রম ২০২৬ অনুষ্ঠিত, ইউনিটভিত্তিক নেতৃত্ব নির্বাচন সম্পন্ন

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) ::

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ইউনিটে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর স্বেচ্ছাসেবক পুনর্গঠন কার্যক্রম-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিপিপি কক্সবাজার জোনের উপপরিচালক হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার সহকারী উপপরিচালক মনির আহম্মদ। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলার কো-অর্ডিনেটর আব্দুস সামাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুনর্গঠন কার্যক্রমে রাজাপালং ইউনিয়নের তিনটি ইউনিটে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনজন ইউনিট টিম লিডার ও ডেপুটি ইউনিট টিম লিডার নির্বাচিত করা হয়।

এসময় উপপরিচালক হাফিজুর রহমান পর্যায়ক্রমে ইউনিয়ন টিম লিডার ও উপজেলা টিম লিডার নির্বাচন আয়োজনের আশ্বাস প্রদান করেন।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি, সমন্বয় ও স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !