কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান ১২ হাজার টাকা জরিমানা আদায়

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ::

উখিয়ার কুতুপালং বাজারে যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা’র নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

অভিযানকালে বাজারের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয়রা সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দখলদারিত্ব ও অসচেতনতার কারণেই বাজারে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। পুনরায় দখল রোধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি জোরদারের কথা বলা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !