নিউজ ডেস্ক ::
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর প্রধান সড়কের সামনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড স্থাপন নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালের প্রবেশমুখে বেসরকারি প্রতিষ্ঠানের প্রচারণামূলক সাইনবোর্ড থাকায় রোগী ও স্বজনরা বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দালালচক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানের দিকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আশপাশে এ ধরনের বাণিজ্যিক প্রচারণা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি খতিয়ে দেখা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

