উখিয়ায় টাইপালং মাদ্রাসায় ‘জয় বাংলা’ লেখা নিয়ে সংঘর্ষে নারীর মৃত্যু

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) ::

কক্সবাজারের  রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও ছব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার পুনরায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত র একটি টিম উখিয়া হাসপাতালে অবস্থান করছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !