উখিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুই স্কুলকে হারিয়ে মরিচ্যা পাল উচ্চ বিদ্যালয়ের নুরুল আবছার সাকিল চ্যাম্পিয়ন

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক ::

উখিয়া উপজেলায় আয়োজিত আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মরিচ্যা পাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল আবছার সাকিল। সে পূর্ব মরিচ্যা সিকদার পাড়ার বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

টুর্নামেন্টে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে সাকিল বালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় ও চাকবইটা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। তার এই সাফল্যে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের ছায়া নেমে এসেছে।
শিক্ষক ও সহপাঠীরা সাকিলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !