টেকনাফের পাহাড়ি জঙ্গল থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার, আধিপত্য বিস্তারকে ঘিরে হত্যার আশঙ্কা

Ukhiyacox News
By -


নিউজ ডেস্ক ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ি জঙ্গল থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সবাই উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন—নুরুল বশর (২৮), পিতা: নুরুল ইসলাম; রবি আলম (২৩), পিতা: রুহুল আমিন; এবং মুজিবুর রহমান (২৮), পিতা: নুরুল কবির।

নিহত রবি আলমের বাবা রুহুল আমিন জানান, সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন।

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আমান উল্লাহ জানান, ওই পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণের ঘটনা ঘটে আসছে। সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে মরদেহগুলো দেখতে পান।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !