রামুতে জনপ্রিয় কাপল ব্লগারের স্বামীর আকস্মিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের রামুতে জনপ্রিয় কাপল ব্লগার ফারিয়া আহমদের স্বামী ইমরান হোসাইনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (রাত ১০টার দিকে) হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

মৃত ইমরান হোসাইন (৩৫) রামু উপজেলার ফতেখাঁরকুল মন্ডলপাড়ার ফেরদৌস মিয়া কোম্পানির কনিষ্ঠ সন্তান। তিনি রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচ ‘শিকড়’-এর সদস্য ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা আবু আহমদের জামাতা। তার স্ত্রী ফারিয়া আহমদ রামু স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় একটি প্রকল্পে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ইমরান ছিলেন সবার ছোট। তিনি স্ত্রী, এক কন্যা (১৫) ও এক পুত্র (৬) সন্তান রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর রামু কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বর্তমানে তার মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !