পোস্টারিংয়ে সরব ইমরান হোসেন রিয়াদ: নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির জোর দাবি

Ukhiyacox News
By -


 

ডেস্ক ::

হলদিয়া পালং ইউনিয়নে পোস্টারিংয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে সরব হয়েছেন ইমরান হোসেন রিয়াদ।

তিনি বলেন, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এটি জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করে। একইসাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর সকল রাজবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
পোস্টারিং কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং দ্ব্যর্থহীন কণ্ঠে জানান—


“নিষেধাজ্ঞা তুলে নাও, রাজবন্দীদের মুক্তি দাও।”
ইমরান হোসেন রিয়াদ, অর্থ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, হলদিয়া পালং ইউনিয়ন শাখা—এই দাবিকে গণমানুষের দাবিতে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান-ছাত্র লীগ নেতা ইমরান হোসেন রিয়াদ।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !