সীমান্ত ফাঁকি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ উখিয়ার জামতলীতে আশ্রয় নিল ১০ জন

Ukhiyacox News
By -


 

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী-পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

সোমবার (২৩ মার্চ) ভোরে মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালচক্রের সহায়তায় পরিবারটি বাংলাদেশে প্রবেশ করে এবং পরে ক্যাম্পে অবস্থানরত আত্মীয়ের শেল্টারে ওঠে। অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় দালালচক্রের পুনরুত্থান নতুন করে অনুপ্রবেশের ঝুঁকি বাড়াচ্ছে, যা সীমান্ত নিরাপত্তা ও সামাজিক ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো তথ্য নেই; খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় এ ধরনের নতুন অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !