জালাল উদ্দীন সোহাগ (প্রতিনিধি) :
১২ মার্চ ২০২৬ খ্রি. কক্সবাজার জেলার সোনার পাড়া সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে “হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক আন্তরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, সামাজিক কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তারা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব কাউসার এই আয়োজনের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আয়োজনের সমাপনীতে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ বলেন,
“হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” আগামীতেও মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখে সমাজের কল্যাণে কাজ করে যাবে।

