উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একেএনসি বিদ্যালয়ের তিন ছাত্রীর সাফল্য

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি, কক্সবাজার উখিয়া :

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী কৃতিত্ব অর্জন করেছেন। প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন তিলোত্তমা, সুমাইয়া ও তানহা।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার।


তিন ছাত্রীর এ অর্জনে আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় (একেএনসি) পরিবার গর্ব প্রকাশ করেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !