উখিয়া ক্যাম্প-৪–এ রহস্যজনক আগুন, কারিতাস অফিসে পুড়ল ৫০ লাখ টাকার মালামাল

Ukhiyacox News
By -



ডেস্ক রিপোর্ট :


কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৪–এ কারিতাস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪, ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কারিতাস কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনে অফিসের ভেতরে থাকা প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !