ইবাদত, ত্যাগ ও কল্যাণের মাস রমজান Ukhiyacox News পরিবারের শুভেচ্ছা

Ukhiyacox News
By -


সম্পাদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে Ukhiyacox News পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাগ্রত জনতা পত্রিকা-এর নির্বাহী সম্পাদক।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই বরকতময় সময়ে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। রমজানের শিক্ষা ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সবার রোজা, নামাজ ও দোয়া কবুল হওয়ার কামনা করেন।

সকলকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা — রমজান মোবারক।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !