বিএনপি ক্ষমতায় এলে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় ও ৬ লেন মহাসড়কের ঘোষণা - সালাহউদ্দিন আহমদ

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট :

বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারকে কেন্দ্র করে ব্লু-ইকোনমি বিষয়ক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, গভীর সমুদ্রবন্দরকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক দ্বার হিসেবে গড়ে তোলা এবং সরকার গঠনের পর চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করা হবে। একই সঙ্গে লবণচাষিসহ ভূমিহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে মানবিক নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় ধানের শীষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারের উন্নয়নে পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। সভায় প্রধান বক্তা লুৎফুর রহমান কাজল ধানের শীষের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সূত্র : পেকুয়া চ্যানেল

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !