নিজস্ব প্রতিবেদক ;
কক্সবাজারের উখিয়ায় দীর্ঘদিনের জুলুম, বৈষম্য ও মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছেন জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী। বৃহস্পতিবার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সাধারণ মানুষ হয়রানি ও বঞ্চনার মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
তিনি প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, নিরপরাধ নাগরিককে মিথ্যা মামলায় জড়ানো কখনোই ইনসাফের পথ হতে পারে না। এ সময় তিনি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে ভোট আদায়ের অপচেষ্টাকে নতুন ধরনের চাঁদাবাজি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। সভায় স্থানীয় জনসাধারণসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

