ডেস্ক রিপোর্ট :
কক্সবাজার জেলার বদরখালী এলাকায় সংসদ সদস্যের গাড়িবহরের সঙ্গে যুক্ত একটি দ্রুতগতির জিপের ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সংঘটিত এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়িবহরের একটি পাজারো জিপ শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক গাড়িটি জব্দ করে এবং চালক পালিয়ে যায়।
ওই বহরের সামনের গাড়িতে কক্সবাজারের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
নিহত শিশুর পরিবার দায়ী চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসীও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান।

