ডেস্ক রিপোর্ট :
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারিকৃত বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরবর্তী সময়ে বিষয়টি বিবেচনায় আসতে পারে।
এদিকে রাজধানীর আদাবরে শনিবার রাতের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

