উখিয়ায় প্রশাসনের অভিযানে অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহ রোধ, পিতাকে জরিমানা

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালীর হাকিমপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কন্যার বাল্যবিবাহের উদ্যোগ ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিয়ের প্রস্তুতি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।

এ ঘটনায় কন্যার পিতা আব্দুল খালেককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি পাত্রপক্ষকে কঠোরভাবে সতর্ক করেছে প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !