প্রতিবেদক : আর.জে রাফি কক্সবাজার উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটে বিদ্যালয়ের নামফলকের ওপর রাজনৈতিক প্রতীকযুক্ত বিএনপির শাহাজান চৌধুরীর ব্যানার
স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রতীক প্রদর্শনকে নীতিবিরোধী ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অনেকে কঠোর ভাষায় প্রতিবাদ জানান। সমালোচনার মুখে দুপুরের আগেই বিদ্যালয়ের গেইট থেকে ব্যানারটি গায়েব হয়ে যায়। তবে ব্যানারটি কে বা কার নির্দেশে স্থাপন এবং অপসারণ করা হয়েছে
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়ে বিষয়টির যথাযথ তদন্ত ও জবাবদিহির আহ্বান জানিয়েছে।

