নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশনের একটি দল টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে জড়িত দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি এবং আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

