ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন মাঠে ৮ লাখ আইনশৃঙ্খলা সদস্য

Ukhiyacox News
By -


 ডেস্ক রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলা মোতায়েনের বাইরে থাকবে।

ইতোমধ্যে সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী যৌথভাবে কাজ করবে। এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার ৩০০ আসনের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোট দেবেন। আইনশৃঙ্খলা রক্ষায় ৮ লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার, পুলিশ ১ লাখ ৫০ হাজার, সশস্ত্র বাহিনী ১ লাখ এবং বিজিবি ৩৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। র‍্যাব ও কোস্টগার্ডও সার্বিক নিরাপত্তা জোরদারে সক্রিয় থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !