নিজস্ব প্রতিবেদন :
দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানীর নিঃশর্ত মুক্তির দাবিতে উখিয়ায় মানববন্ধন করেছে উপজেলা প্রেসক্লাব উখিয়া ও উখিয়া অনলাইন প্রেসক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উখিয়া স্টেশন এলাকায় আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে আটক ও মিথ্যা মামলায় জড়ানো স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা অভিযোগ করেন, অনুসন্ধানী সংবাদ প্রকাশের জের ধরেই সাংবাদিক আরাফাত সানীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। মানববন্ধন থেকে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির জোর দাবি জানানো হয়।

