উখিয়ায় ছাত্র-যুব সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় পরিবর্তনের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম মাওলানা নুর আহাম্মদ আনোয়ার

Ukhiyacox News
By -


প্রতিবেদন: রেজাউল করিম, উখিয়া

আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে অনুষ্ঠিতব্য ছাত্র-যুব সম্মেলন ২০২৫ উপলক্ষে উখিয়া উপজেলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ও সংঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রিদুয়ানুল হক জিসান।
সাংগীতিক পরিবেশনা করেন তরুণ সাংবাদিক সিরাজুল ইসলাম রাব্বি।

মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা নুর আহাম্মদ আনোয়ার।
তিনি তার বক্তব্যে বলেন—

> “বাংলাদেশের পরিবর্তন ও ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সত্য প্রকাশের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দেয়। আগামী জাতীয় নির্বাচনে দেশের প্রতিটি নাগরিক যেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে — সেই পরিবেশ সৃষ্টি করা সরকারের অন্যতম দায়িত্ব।”

তিনি আরও বলেন—

> “দেশের বিভিন্ন স্থানে অবৈধ বারুদ ও অস্ত্র সবার সামনে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র উদ্ধারে এবং দোষীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রকে কঠোর ভূমিকা নিতে হবে। দক্ষিণের বাতাস যেমন দেশকে সজীব করে, তেমনি উখিয়া-টেকনাফ থেকেই পরিবর্তনের নতুন যাত্রা শুরু হবে। এই যাত্রায় তরুণ, যুবক ও সাংবাদিকরাই হবে অগ্রণী শক্তি।”

মতবিনিময় সভায় কক্সবাজার জেলা ও উখিয়ার বিভিন্ন পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
আসন্ন ছাত্র-যুব সম্মেলনকে কেন্দ্র করে উখিয়ায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !