তুচ্ছ ঘটনায় চরম সহিংসতা তরুণের ঘুষিতে মৃত্যু পঞ্চাশ বছর বয়সী ব্যক্তির

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিঘির বিল এলাকায় এক মর্মান্তিক সহিংসতার ঘটনা ঘটেছে। নাস্তা খাওয়াতে বলাকে কেন্দ্র করে এলাকার এক উড়তি বয়সী তরুণ পিতৃসম এক বৃদ্ধকে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি মরহুম সৈয়দ হোসেন (৫০)। তিনি এলাকার একজন সাদাসিধা ও নিরীহ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, সামান্য কথাকাটাকাটির জেরে তরুণের আকস্মিক ঘুষিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং আর উঠে দাঁড়াতে পারেননি।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনাটি সামাজিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন স্থানীয়রা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !