হাদি—একটি অমর নাম লেখিকা : শারমিন আক্তার

Ukhiyacox News
By -


ন্যায়ের পথে যে বুক পেতে দাঁড়িয়েছিল,

ইসলামের আলো বুকে নিয়ে এগিয়েছিল।

বিপ্লবী বীর, সাহসী যোদ্ধা সে,

দেশপ্রেমে যার হৃদয় আগুন হয়ে জ্বলে।

দোসরদের গুলিতে ঝরে গেল প্রাণ,

মাথায় আঘাত—তবু নত নয় সম্মান।

মাটিতে লুটালো দেহ, উঠলো আকাশে রূহ,

শহীদের রক্তে রাঙা হলো সত্যের মুখ।

হাদি, তুমি মরে যাওনি—তুমি বেঁচে আছো,

প্রতিটি মজলুমের চোখের জলে তুমি আছো।

জান্নাতের দুয়ার খুলে যাক তোমার নামে,

ফিরদাউস হোক ঠিকানা, আল্লাহর রহমে।

পেছনে রেখে গেলে এক ছোট্ট শিশু,

যার চোখে আজও বাবার স্বপ্ন জ্বলে ভীষণ নীরব।

হে আল্লাহ, তাকে তুমি নিজ হাতে আগলে রেখো,

বাবার শূন্যতা তুমি রহমতে ভরে দিও।

হাদি, তুমি ছিলে পথিক, তুমি ছিলে নেতা,

মৃত্যুতেও তুমি শিক্ষা—সাহসের কবিতা।

শহীদের মুকুটে তোমার নাম লেখা থাক,

ইতিহাস বলুক—হাদি কখনো হারেনি, সে চির অমর থাক।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !