‎পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ততায় সরকারি কলেজে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ‎

Ukhiyacox News
By -



‎মোবারক সিকদার,  উখিয়া, কক্সবাজার। 
‎
‎পরিচ্ছন্ন কক্সবাজার গড়ার প্রত্যয়ে বিডি ক্লিন কক্সবাজার টিমের উদ্যোগে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা টিমের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
‎
‎অভিযানের শুরুতে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী উপস্থিত থেকে বিডি ক্লিনের স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রমের প্রশংসা করেন  এ সময় কলেজের আরও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎দিনব্যাপী এই কার্যক্রমে বিডি ক্লিনের সদস্যরা পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে বক্তব্য দেন।
‎
‎কক্সবাজার জেলা টিমের সমন্বয়ক ছৈয়দ করীম বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান সামাজিক আন্দোলন, যেখানে সবার সম্মিলিত অংশগ্রহণই সফলতার চাবিকাঠি।
‎
‎সহ-সমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা বলেন, স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ কর্মসূচিতে আরও অনুপ্রাণিত করছে।
‎
‎উখিয়া টিমের টিম প্রতিনিধি ওমর ফারুক বলেন, পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করাই বিডি ক্লিনের মূল লক্ষ্য।
‎
‎এই অভিযানে অংশ নেয় উখিয়া টিম, কক্সবাজার জেলা টিম, চকরিয়া টিম ও মহেশখালী টিম। সম্মিলিত প্রচেষ্টায় পুকুর ও আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়।
‎
‎বিডি ক্লিনের এই উদ্যোগ স্থানীয় সচেতন মানুষ ও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং এলাকায় ব্যাপক সুনাম  করে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !