পরীক্ষার আগেই হাতে প্রশ্ন! উখিয়ায় মাদ্রাসা শিক্ষাব্যবস্থা চরম প্রশ্নবিদ্ধ

Ukhiyacox News
By -

 

নিজস্ব প্রতিবেদক :

উখিয়ার রুমকা মাদ্রাসায় চলছে বার্ষিক পরীক্ষার প্রশ্নফাঁসের প্রকাশ্য প্রতিযোগিতা। আগামীকাল গণিত পরীক্ষা হলেও তার আগেই শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে গেছে। শুধু গণিত নয়, এর আগের আরবি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছিল—শিক্ষার্থীরা নিজেরাই তা নিশ্চিত করেছে।

বিগত অর্ধবার্ষিক পরীক্ষায়ও একই অনিয়ম ঘটেছে বলে অভিযোগ রয়েছে। নিয়মিত প্রশ্নফাঁসের কারণে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই পুরোপুরি ব্যাহত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়ছে।

রুমকা মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, “শুরু থেকে সব পরীক্ষার প্রশ্ন আগেই হাতে পাচ্ছি।” অন্যদিকে মাদ্রাসার কিছু শিক্ষক দাবি করেন—“প্রশ্ন ওপর থেকে আসে, আমাদের দায় নেই।”

এমন দায়িত্বজ্ঞানহীনতা ও নিয়ন্ত্রণহীন প্রশ্নফাঁসের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন—এটা শিক্ষাব্যবস্থার প্রতি কলঙ্ক, এবং রুমকা মাদ্রাসায় চলমান এই অনিয়ম অবিলম্বে তদন্তের দাবি রাখে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !