রামুতে ৬০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার: ৩০ বিজিবির অভিযানে চালক হেলাল আটক

Ukhiyacox News
By -
নিজস্ব প্রতিবেদন: রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)–এর বিশেষ অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে মাদক বহনে জড়িত চালক হেলাল উদ্দিন (৫৩)–কে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর থানার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। বৃহস্পতিবার ভোরে পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা একটি সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি চালালে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !