উখিয়া স্টেশনের আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর মানবিক সহায়তা

Ukhiyacox News
By -
প্রতিবেদক:রেজাউল করিম : উখিয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে পাশে দাঁড়িয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। আজ মঙ্গলবার তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার একটি চেক উখিয়া ব্যবসায়ী সমিতির আহবায়ক নুরুজ্জামানের হাতে প্রদান করেন। এ সময় সমিতির সদস্য আনোয়ার খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চেয়ারম্যানের এ মানবিক সহায়তাকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন। তারা বলেন, এমন দুর্যোগের মুহূর্তে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়াতে তিনি সবসময় সহযোগিতা করে যাবেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে জনগণের দুঃসময়ে পাশে থাকা তার দায়িত্ব ও অঙ্গীকার।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !