সেন্টমার্টিনের দক্ষিণে মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি অপহরণ করেছে। সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম জানান, ইলিয়াছের ট্রলার থেকে ৬ জন ও নুর আহমদের ট্রলার থেকে আরও ৬ জন—মোট ১২ জন স্থানীয় জেলেকে ধরে নিয়ে যায় গোষ্ঠীটি। গভীর সাগরে ট্রলার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় সুযোগ বুঝে আরাকান আর্মি ট্রলার দুটো জোরপূর্বক দখল করে।
এর আগে ১৮ নভেম্বর টেকনাফ উপকূল থেকে আরও ১৬ জেলেকে একই পদ্ধতিতে অপহরণ করা হয়। ধারাবাহিক এসব ঘটনায় উপকূলজুড়ে জেলেদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

