আনুষ্ঠানিক পরিবর্তন আজ থেকে পুলিশের ড্রেসে
By -
নভেম্বর ১৫, ২০২৫
জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর তীব্র সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। সংস্কার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করে। শনিবার (১৫ নভেম্বর) সীমিত পরিসরে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যদের মধ্যে নতুন রঙের পোশাক সরবরাহ শুরু হয়েছে।
ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, নতুন পোশাক ধাপে ধাপে সব সদস্যদের দেওয়া হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিন বাহিনীর জন্য নতুন পোশাক বাস্তবায়নের কথা জানান।
জানা গেছে, তিন বাহিনীর পোশাক পরিবর্তনে ব্যয় হবে ৬–৭ কোটি টাকা। তবে বিশেষজ্ঞদের মত, পুলিশের আচরণ ও মনোভাবের পরিবর্তন না হলে শুধু পোশাক বদলে কাঙ্ক্ষিত ফল মিলবে না; এতে সরকারের অর্থই অপচয় হবে। সূত্র কালবেলা

