নিজস্ব প্রতিবেদন :
আজ (৩ নভেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার পর্যটন গলফ মাঠে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। মেলার প্রাঙ্গণ সাজানো হয়েছে নান্দনিকভাবে, রয়েছে শতাধিক ব্যবসায়িক স্টল, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ট্রেন, দোলনা, জাদু ও ভূতের প্রদর্শনী।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু জানান, কক্সবাজার চেম্বার অব কমার্স ও সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে আয়োজন করেছে এ মেলা, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে।

