উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে ২৭ টি সুফারি গাছ কেটে ফসল ধ্বংস কৃষককে হত্যার হুমকি
By -
নভেম্বর ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের উখিয়ায় প্রতিপক্ষের তাণ্ডবে এক কৃষকের জমি ও ফসল বারবার নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রথমে প্রতিপক্ষ দলবদ্ধভাবে গিয়ে তার জমিতে থাকা ২৭টি সুপারি গাছ কেটে ফেলে। পরবর্তীতে ক্ষেতের সব চারা গাছ উপড়ে ফেলে দেয়। এরপরে একই জায়গায় একে একে তিনবার ক্ষেত নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
চতুর্থ দফায় আবারও ক্ষেত নষ্ট করতে গেলে জমির মালিক উপস্থিত হয়ে বাধা দেন। এসময় প্রতিপক্ষরা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে, হাতে থাকা কোড়াল দিয়ে হামলার উদ্দেশ্যে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। কৃষকের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পুনঃপুন জমি নষ্ট ও গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের নিকট দ্রুত প্রতিকার ও নিরাপত্তা চেয়েছেন।

