নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার কোর্টবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বাবুল মিকারের জ্যেষ্ঠ সন্তান, রুবেল টেলিকমের স্বত্বাধিকারী, সমাজসেবক ও পরোপকারী সাইফুল ইসলাম রুবেল আসন্ন কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাইফুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করে আসছেন। তিনি গরিবের বন্ধু, সমাজসেবায় নিবেদিতপ্রাণ ও ব্যবসায়ী মহলের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সুপরিচিত।
মনোনয়ন সংগ্রহের পর তিনি সমিতির সকল সদস্যদের প্রতি ভোট ও দোয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, রুবেল ভাইয়ের নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।

