কক্সবাজার রামুর মনিরুল ঈদগাঁওয়ে গ্রেফতার, পুলিশের হাতে একনলা বন্দুক

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক : জাহেদ আলম 

কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ একাধিক অস্ত্র মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামির নাম মনিরুল হক (৫০)। তিনি কক্সবাজারের রামু থানার ঈদগড় ইউনিয়নের কোদালিয়া কাটা (ছমুদা বড় বাড়ি) এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

অভিযান চলাকালে পুলিশ তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে।

ঈদগাঁও থানা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !