জোড়া শিশু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন

Ukhiyacox News
By -


 
প্রতিবেদক: জাহেদ আলম, নিজস্ব প্রতিবেদক। 

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার (২১ অক্টোবর) জোড়া শিশু হত্যা মামলায় রায় ঘোষণা করে। আদালত ৫ জন আসামিকে মৃত্যুদন্ড, ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মামলার একজন আসামী মৃত্যুবরন করায় এবং ৬ জন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ৫ জন আসামী:

জাহাঙ্গীর আলম (আবদুস শুক্কুরের পুত্র)
আবদুস শুক্কুর (মৃত আবুল হোসেনের পুত্র)
আলমগীর হোসেন প্রকাশ বুলু (আমির হোসনের পুত্র) মিজানুর রহমান (আমির হোসনের পুত্র)
শহীদুল্লাহ (আবদুল মাবুদ মধুর পুত্র)
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৪ জন আসামী:
আবদুল মজিদ বদাইয়া (হাজী জাকের আহমদের পুত্র)
ফাতেমা খাতুন (মোঃ নবীর স্ত্রী)
রাশেদা (আমির হোসেনের স্ত্রী)
লায়লা বেগম (আবদুস শুক্কুরের স্ত্রী)

দন্ডিত সকল আসামীর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। অন্যান্য আসামীরা পলাতক।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মীর মোশাররফ হোসাইন টিটু এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট ফরিদুল আলম মামলাটি পরিচালনা করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !