নিজস্ব প্রতিবেদন :
চট্টগ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ার এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সর্দার পাড়ার ক্লাবঘর এলাকার মৃত আক্কেল আলীর ছেলে মো. ইসলাম (৪৪) কে ৪’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার বলেন, “আমাদের মূল লক্ষ্য চট্টগ্রাম মেট্রো এলাকায় মাদক ব্যবসা দমন করা। কেউ আইন লঙ্ঘন করলে তাকে ছাড় দেওয়া হবে না। জনগণ যেন নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে, এজন্য আমরা সর্বদা সক্রিয়।”
আটক ইসলামকে আইনি প্রক্রিয়া শেষে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

