বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন

Ukhiyacox News
By -

 


জাহেদ আলম :

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সরকারি সফর শেষে আজ (০৬ অক্টোবর ২০২৫, সোমবার) দেশে প্রত্যাবর্তন করেছেন।

সম্মানিত বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force-এর আমন্ত্রণে ০১ থেকে ০৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত তুরস্ক সফর করেন।

সফরকালে তিনি Commander of Turkish Air Force, Turkish General Staff, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়া তিনি Turkish Aerospace Industries (TAI) এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে ০১ অক্টোবর ২০২৫ (বুধবার) ঢাকা ত্যাগ করেন।

সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !