উখিয়ায় নিখোঁজ কলেজছাত্র রিয়াদ সাতদিনেও নিখোঁজ, প্রবাসী পিতা-মাতার আকুল আবেদন

Ukhiyacox News
By -

সাঈম আহম্মেদ :

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ কলেজছাত্র সোহরাব হোসেন রিয়াদকে (ছাত্র, লামা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ) সাত দিনেও উদ্ধার করা যায়নি। ১২ অক্টোবর উপজেলার মরিচ্যা বাজার স্টেশনে ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই সে নিখোঁজ।

নিখোঁজ রিয়াদ হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল আলম দুলালের পুত্র। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার এখন চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

পরিবারের অভিযোগ, ব্যাংক থেকে টাকা তোলার পরপরই রিয়াদকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। প্রবাসী পিতা আব্দুল আলম দুলাল সৌদি আরব থেকে মুঠোফোনে জানান, “আমাদের একমাত্র ছেলেকে যে কোনো মূল্যে জীবিত ফেরত চাই। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিক।”

রিয়াদের মা জাহানারা বেগম এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৯৪৯, তারিখ ১৮/১০/২০২৫) করেছেন। পরিবারের পক্ষ থেকে কেউ রিয়াদের সন্ধান পেলে ০১৭৬৩-৬১৮১৯০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !