টেকনাফে শরীরে লুকানো সাড়ে ৩ কেজি গাঁজাসহ তিন নারী আটক

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযানে যাত্রীর বেশে মাদক পাচারকালে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক নারীরা হলেন—সেন্টমার্টিন আজু মিয়ার মেয়ে রুবায়দা (১৮), মৃত দোস মাহমুদের মেয়ে ফাতেমা খাতুন (২০) এবং টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়ার মো. জাফরের মেয়ে সারমিন (১৮)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী নৌযান-ট্রলারে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়। তাদের শরীরে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !