নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের রামু বাইপাস এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দ্রুতগতিতে রামু বাইপাস অতিক্রম করার সময় ওই নারী রেললাইনে পড়ে যান।
মুহূর্তেই ট্রেনের চাকায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

