নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের উখিয়ার থাইংখালী বনবিট এলাকায় সরকারি বনভূমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে রোহিঙ্গা বসতি। টিন ও বাঁশের ঝুপড়ি ঘরে এখন চলছে প্রকাশ্য ভাড়াবাণিজ্য—প্রতি ঘরে মাসিক ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করছে প্রভাবশালী দখলদার চক্র।
স্থানীয় সূত্র জানায়, বন বিভাগের কিছু অসাধু কর্মচারীর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ দখল ও বাণিজ্য। এতে সরকারি বনভূমি ধ্বংসের পাশাপাশি এলাকায় নিরাপত্তা ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। সচেতন মহল বলছে, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই দখলযজ্ঞ থামানো অসম্ভব।

