চকরিয়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার হলো স্কুলছাত্রীর মরদেহ

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দক্ষিণ কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এলি মণি ওই এলাকার মনছুর আলমের মেয়ে ও দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে সে স্রোতে ভেসে যায়। স্বজন ও স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস বৃহস্পতিবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।
পরে শুক্রবার সকাল থেকে পুনরায় অভিযানে নামে ফায়ার সার্ভিসের দল। অবশেষে নিখোঁজের ২১ ঘণ্টা পর এলি মণির নিথর দেহ উদ্ধার করা হয়।
কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “নিখোঁজের পর স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, কিন্তু শেষমেশ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।”

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !