সালাউদ্দিন :
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার আজ বর্জ্য সংকটে জর্জরিত। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, যত্রতত্র স্থাপনা ও অবহেলায় শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ। খুরুশকুল সেতু, বার্মিজ মার্কেট, লালদীঘি ও অন্যান্য এলাকায় ময়লার স্তূপে ভোগান্তি বাড়ছে।
প্রায় সব হোটেল-মোটেল থেকে মল-বর্জ্য সরাসরি বাঁকখালী নদীতে ফেলায় তা বঙ্গোপসাগরে গিয়ে জীববৈচিত্র্য ধ্বংস করছে। ১৯৯৯ সালে সৈকতকে ইসিএ ঘোষণা ও ২০১৭ সালের হাইকোর্টের নিষেধাজ্ঞা কার্যকর হয়নি; এখনও কলাতলী ও লাবণীতে নতুন হোটেল-মোটেল গড়ে উঠছে, যেগুলোর বেশিরভাগেরই নেই স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও আইন বাস্তবায়ন না হলে কক্সবাজার তার পর্যটন আকর্ষণ হারাবে।

