মাদক বিনিময়ে পাচারকালে খাদ্য ও সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডে আটক ৭

Ukhiyacox News
By -


ডেস্ক -
চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় মায়ানমারে মাদকের বিনিময়ে পাচারের সময় বিপুল খাদ্য ও সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কার্গো বোট আটক করে। এসময় প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা ডাল, ১৪৭ বস্তা পেঁয়াজ এবং ৩৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !