জাহেদ আলম :
বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে কক্সবাজার জেলা স্টেডিয়াম রূপ নেয় রণক্ষেত্রে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার হলেও প্রবেশ করে প্রায় ৬০ হাজার দর্শক। ৫০ টাকার টিকিট কালোবাজারে ১৫০–২০০ টাকায় বিক্রি হওয়ায় সাধারণ দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছায়।
দর্শকরা চেয়ার ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও লাঠিচার্জ করতে হয়।
এক ক্ষুব্ধ দর্শক বলেন, “৫০ টাকার টিকিট ২০০ টাকায় কিনেও খেলা দেখতে পারলাম না। এটি শুধুমাত্র খেলার মর্যাদা নয়, আমাদের সঙ্গে বড় প্রতারণা।”
দর্শকরা আয়োজক কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

